× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৩০ এএম

আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৩০ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিরপুরে সমতার লড়াই শেষে এবার মিশন চট্টগ্রাম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই বছর পর আন্তর্জাতিক ওয়ানডে ফিরছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, যা এই লড়াইয়ে যোগ করেছে ভিন্ন মাত্রা।

সিরিজের প্রেক্ষাপট মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ড ২৬ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ। 

ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ফাইনালে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে একইভাবে সিরিজ জয়ের স্মৃতি মিরাজ বাহিনীকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফাস্ট বোলিং কোচ শন টেইট স্বীকার করেছেন সিরিজ জয়ের চাপের কথা। তিনি বলেন, শীর্ষ পর্যায়ের ক্রিকেটে সিরিজ জয়ের চাপ সবসময়ই থাকে। বিশেষ করে গত ম্যাচে অমন জয়ের পর সবাই চাইবে ট্রফিটা নিজেদের করে নিতে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিং-বান্ধব হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ছন্দহীনতা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই শঙ্কা কাটিয়ে উঠতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমরা। দলের জয়-পরাজয় অনেকাংশেই নির্ভর করছে এই টপ অর্ডারদের ব্যাটের ওপর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!