× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:৩১ পিএম

নারী ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে তামিমের কড়া বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:৩১ পিএম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটে গত কয়েক বছরের গুমোট পরিস্থিতি আর অনাকাঙ্ক্ষিত বিতর্ক কাটাতে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। 

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল জানান, মাঠের পারফরম্যান্স বা বিশ্বকাপের চেয়েও বড় বিষয় হলো নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা।

বিগত সময়ে নারী ক্রিকেটারদের সাথে হওয়া ‘অপ্রীতিকর আচরণ’ এবং সুরক্ষা নিশ্চিত করতে না পারার ব্যর্থতাকে স্বীকার করে তামিম বলেন, অভিভাবকরা যেন তাদের কন্যাদের বোর্ডে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, সেই আস্থার জায়গা তৈরি করাই আমার প্রধান লক্ষ্য ও দায়িত্ব।

নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, নিরাপত্তা নিশ্চিত হলে উন্নয়ন এমনিতেই আসবে। নারী দলের জন্য একটি নিরাপদ এবং পেশাদার পরিবেশ গড়ে তুলতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!