× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:০৬ পিএম

আজও কি বাংলাদেশের খেলায় বাধা দেবে বৃষ্টি?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:০৬ পিএম

বাংলাদেশ ‍ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ‍ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এক নতুন সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে একই সফরে একাধিক সিরিজ জয়ের নজির এর আগে নেই টাইগারদের। কিন্তু এবার সেই ইতিহাস নতুন করে লেখার সুযোগ হাতছানি দিচ্ছে। 

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়ার পর এখন লক্ষ্য টি-টোয়েন্টি ট্রফি। তবে টাইগারদের এই ইতিহাস গড়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি।

প্রথম টি-টোয়েন্টিতে ১৮৩ রানের বড় লক্ষ্য টপকে যেভাবে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা, তাতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লিটন দাসের দল। বিশেষ করে মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং দুই ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেছিল। 

দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে আজ মিরপুরে সিরিজের শেষ ম্যাচে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই, তবে জিতলে বা  ম্যাচ পরিত্যক্ত হলে ধরা দেবে ঐতিহাসিক এক সিরিজ জয়।

এদিকে সূচি অনুয়ায়ী সিরিজের শেষ ম্যাচতি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকার আকাশেও কয়েকদিন ধরে মেঘের আনাগোনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে গত কয়েকদিন উইকেট ঢেকে রাখা হয়েছে। ফলে পিচের উপরিভাগে আর্দ্রতা থাকার সম্ভাবনা বেশি, যা শুরুর দিকে পেসারদের বাড়তি সুবিধা দিতে পারে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!