× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:২১ পিএম

আজকের খেলায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন টাইগাররা। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়ার পর এখন লক্ষ্য টি-টোয়েন্টি ট্রফি।

আজ শনিবার (০২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে এই ম্যাচ। এই দ্বিপাক্ষিক সিরিজে এক নতুন সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে লিটনরা। কিউইদের বিপক্ষে একই সফরে একাধিক সিরিজ জয়ের নজির এর আগে নেই টাইগারদের। কিন্তু এবার সেই ইতিহাস নতুন করে লেখার সুযোগ হাতছানি দিচ্ছে। 

প্রথম টি-টোয়েন্টিতে ১৮৩ রানের বড় লক্ষ্য টপকে যেভাবে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা, তাতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লিটন দাসের দল। বিশেষ করে মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং দুই ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেছিল। 

দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে আজ মিরপুরে সিরিজের শেষ ম্যাচে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই, তবে জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে ধরা দেবে ঐতিহাসিক এক সিরিজ জয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার/জেডেন লেনক্স, বেন লিস্টার।

রূপালী বাংলাদেশ

Link copied!