× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১৭ পিএম

আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই-মুম্বাই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে সফল এবং জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স আজ আবারও মাঠে নামছে। 

ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ দ্বৈরথটি এবার ভিন্ন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে। টুর্নামেন্টের সফলতম দুই দল হলেও পয়েন্ট টেবিলে বর্তমানে তাদের অবস্থান বেশ হতাশাজনক। সপ্তম স্থানে থাকা চেন্নাই এবং নবম স্থানে থাকা মুম্বাইয়ের জন্য আজকের এই ম্যাচটি মূলত টেবিলের তলানি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই।

আসরের প্রথম দেখায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে তাদের ঘরের মাঠেই হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। আজকের ফিরতি ম্যাচে চেন্নাই সেই আধিপত্য বজায় রাখতে চাইলেও হার্দিক পান্ডিয়ার মুম্বাই মরিয়া হয়ে আছে প্রতিশোধ নিতে। 

তবে ম্যাচের জয়-পরাজয়ের চেয়েও ক্রিকেট ভক্তদের সব আগ্রহ এখন দুই কিংবদন্তি—এমএস ধোনি এবং রোহিত শর্মাকে ঘিরে।

ইনজুরির কারণে এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলতে পারেননি চেন্নাইয়ের প্রাণভোমরা এমএস ধোনি। টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে পড়ে সাইডলাইনে ছিটকে যান তিনি। 

অন্যদিকে মুম্বাইয়ের হয়ে শুরুর কয়েকটি ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন রোহিত শর্মা, যার ফলে গত চারটি ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে দলকে। 

আজ হাইভোল্টেজ এই ম্যাচে এই দুই মহাতারকা একাদশে ফিরবেন কি না, তা নিয়ে দুই দলের পক্ষ থেকেই রহস্য বজায় রাখা হয়েছে। ম্যাচের আগের দিন পর্যন্ত তাদের খেলা নিয়ে কোনো নিশ্চিত বার্তা দেয়নি ফ্র্যাঞ্চাইজি দুটি।

রূপালী বাংলাদেশ

Link copied!