টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন ভারতের ১৯ বছর বয়সি এক তরুণ ক্রিকেটার। সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন তিনি।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি ভীষণভাবে মানসিক চাপে পড়েন। সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে নিজের কক্ষে চলে যান তিনি।
সেই নারীও ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। তিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে।
তার কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করেন এবং ব্যর্থ হন। পরে তিনি সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন অ্যাঞ্জেল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
গেল দুই বছর ধরে অ্যাঞ্জেল পুদুচেরিতে ক্রিকেটের অনুশীলন করে যাচ্ছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন