× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:১৭ পিএম

প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে লক্ষ্ণৌয়ের মুখোমুখি চেন্নাই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াই এখন চূড়ান্ত লগ্নে। আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি)। 

আজ রোববার (১০ মে) বাংলাদেশে সময় বিকেল ৪টায় মাঠে নামবে চেন্নাই ও লক্ষ্ণৌ।

দুই দলের জন্যই এই ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’ লড়াইয়ে পরিণত হয়েছে। বিশেষ করে চেন্নাইয়ের জন্য প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজ ঘরের মাঠে জয়ের কোনো বিকল্প নেই।

বর্তমানে পয়েন্ট টেবিলে ১০ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে নেই রুতুরাজ গায়কোয়াড়ের দল। আসরের শুরুটা আশাব্যঞ্জক হলেও মাঝপথে ব্যাটিং বিপর্যয় চেন্নাইকে বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছে। 

তবে আজকের লড়াই তাদের নিজেদের চেনা চত্বরে, গ্যালারি ভর্তি হলুদ জার্সি তাদের বাড়তি সাহস জোগাবে। অন্যদিকে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও ছেড়ে কথা বলার পাত্র নয়। ঋষভ পন্থের নেতৃত্বে তারাও চাইছে শেষ কয়েক ম্যাচে টানা জয় তুলে নিয়ে সেরা চারে জায়গা করে নিতে।

চেন্নাইয়ের জন্য আজকের ম্যাচে মূল ভরসা হতে পারেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন। টপ-অর্ডারে এই দুই তারকার আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপরই নির্ভর করছে বড় স্কোরের ভিত। 

অন্যদিকে, লক্ষ্ণৌ শিবিরে স্বস্তির সুবাতাস বইছে মিচেল মার্শের ফর্মে ফেরায়। গত ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করা এই অজি অলরাউন্ডার আজও চেন্নাইয়ের পেস অ্যাটাকের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারেন। 

যদিও নিকোলাস পুরানের ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে, তবে বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা তিনি রাখেন। 

পরিসংখ্যানের বিচারে দুই দলের লড়াই বরাবরই সমানে সমান। এখন পর্যন্ত হওয়া ৬টি সাক্ষাতের মধ্যে ৩টিতে জিতেছে লখনউ এবং ২টিতে জিতেছে চেন্নাই। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। 

রূপালী বাংলাদেশ

Link copied!