ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিরাজের ঘূর্ণিতে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে বাংলাদেশ। ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে আরও একটি পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ।

তৃতীয় দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে গড়ে তোলেন ১১৯ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা বাংলাদেশকে কিছুটা চাপে ফেলে দেয়।

অবশেষে চা-বিরতির আগে সেই জুটি ভাঙতে সক্ষম হয় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে ৭৯ বলে ৫৯ রান করে আউট হন রিজওয়ান। বড় শট খেলতে গিয়ে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বল উঁচু করে মারেন তিনি। সহজ ক্যাচটি নেন মাহমুদুল হাসান জয়।

রিজওয়ানের আউটের সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৪৯/৬। চা-বিরতিতে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৬৪ রান পিছিয়ে ছিল।

তৃতীয় দিনের এই সেশনে পাকিস্তান ৯৮ রান যোগ করে এবং হারায় একটি উইকেট।