× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ১০:৩৮ এএম

কানপুর টেস্ট

দিনের শুরুতেই বিদায় মুমিনুলের, বিপাকে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ১০:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানপুরে রোমাঞ্চকর পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হক। এতে শুরুতেই ধাক্কা খেতে হলো বাংলাদেশকে।

রবিচন্দ্রন অশ্বিনের বলটা ছিল অনেকটাই বাইরে। সেঞ্চুরির পথে মুমিনুল খেলেছিলেন অনেকগুলো সুইপ শট। সেই পথেই পা বাড়ালেন এবারেও। কিন্তু ভারত ছিল প্রস্তুত। লেগ স্লিপে কেএল রাহুল নিয়েছেন সহজ ক্যাচ। প্রথম দুই ওভারে দশ রান তোলার পরেই আউট হলেন মুমিনুল। বাংলাদেশের স্কোর এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩৮ রান।

দিনের তৃতীয় ওভারে ধাক্কা খাওয়ার আগে অবশ্য বাংলাদেশের শুরুটা ছিল ভালোর ইঙ্গিত। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুর বলেই রান নিয়েছিলেন মুমিনুল। সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছিল বাউন্ডারি। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। সেখানেও ছিল সাদমানের বাউন্ডারি। 

আরবি/জেআই

Link copied!