× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:০৬ পিএম

বড় সংগ্রহের পথে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক নিক কেইলি।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। তবে দলীয় ১২ রানে ক্রিস্টন ক্লার্কের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ইমন। সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত খাতায় ৮ রান যোগ করেন এই ব্যাটার।

এরপর এনামুল হক বিজয়কে নিয়ে ৭৩ রানের পার্টনারশিপ গড়েন নাঈম। দু’জনেই হাঁটেন অর্ধশতকের পথে। তবে তা হয়নি। দলীয় ৮৫ রানে বিজয় এবং ৯৭ রানে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটার।

এই দুই ব্যাটারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনেই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে টাইগাররা।

রূপালী বাংলাদেশ

Link copied!