× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৫:৪৪ পিএম

কেন পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৫:৪৪ পিএম

নাহিদ রানা। ছবি : সংগৃহীত

নাহিদ রানা। ছবি : সংগৃহীত

অনেক অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বুধবার) বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। তবে এই সিরিজের শুরুতেই বাংলাদেশ দলে দেখা দিয়েছে পরিবর্তন।

তরুণ পেসার নাহিদ রানা ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে, বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলিও পাকিস্তান সফরে যাচ্ছেন না।

নাহিদের সরে দাঁড়ানোর কারণ

আজ মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, ‘পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তানে যাচ্ছে না।’

নাহিদের এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হওয়ার সময় নাহিদ রানা ও রিশাদ হোসেন পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন। 

সেই সময়কার আতঙ্কজনক পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন তারা। প্রায় এক সপ্তাহ পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হলেও, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থাকায় এই দুই বাংলাদেশি তারকা আর পিএসএলে ফিরতে পারেননি।

 ধারণা করা হচ্ছে, সেই অভিজ্ঞতাও নাহিদের এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।

এদিকে কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও পাকিস্তান সফরে যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছে না সেখানে। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত।’

রূপালী বাংলাদেশ

Link copied!