× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৫:৫৭ পিএম

ফিফার পোস্টে মেসি-নেইমারদের পাশে শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৫:৫৭ পিএম

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ছবি:  সংগৃহীত

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির নাম উজ্জ্বলভাবে উচ্চারিত হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত বড় কোনো অর্জন না থাকলেও, সম্প্রতি তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় শিরোপা জিতেছেন।

লাহোর কালান্দার্সের হয়ে তার এই ঐতিহাসিক সাফল্যের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে এক বিশেষ সম্মান জানিয়েছে, যা ক্রিকেট ও ফুটবল উভয় জগতের অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশ্ব ফুটবলের কিংবদন্তী ১০ নম্বর জার্সির একটি ছবি পোস্ট করেছে।

এই ছবিতে সমসাময়িক তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং লুকা মদ্রিচের জার্সির সাথে দেখা যাচ্ছে শাহিন আফ্রিদির ১০ নম্বর জার্সিও। 

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 'দ্য আইকনিক।' তবে এই পোস্টটি বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে দেখা যাচ্ছে না।

নেটিজেনদের ধারণা, এর পেছনে ফিফার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। কেউ কেউ বলছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টকে কেন্দ্র করে ফিফা অঞ্চলভিত্তিক অনলাইন প্রচারণা চালাচ্ছে। 

তারই অংশ হিসেবে শাহিনের জার্সির ছবি দিয়ে সংস্থাটি সম্ভবত ওই অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। অঞ্চলভেদে তাদের ভাষা, আইকনিক তারকা, সংস্কৃতি বা প্রতীকী কিছু নিয়ে পোস্ট করে ফিফার অনলাইন কার্যক্রম চালানোর রীতি বেশ পুরোনো।

শাহিন আফ্রিদিকে নিয়ে ফিফার এই পোস্টটি এমন এক সময়ে এসেছে যখন তিনি পিএসএলের সদ্য সমাপ্ত আসরে চূড়ান্ত সাফল্য পেয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক হিসেবে তিনি রেকর্ড তিনবার শিরোপা জিতেছেন। 

যেখানে পিএসএলের অন্য কোনো অধিনায়কের দুইবার চ্যাম্পিয়ন হওয়ারও নজির নেই। এর আগে মিসবাহ-উল-হক, ড্যারেন সামি, জেপি ডুমিনি, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান একবার করে পিএসএলে ট্রফি জিতেছেন।

দলীয় সাফল্যের পাশাপাশি ২৫ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার ব্যক্তিগতভাবেও সেরা বোলারের পুরস্কার জিতেছেন। এবারের আসরে তিনি সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছেন, যা ১২ ম্যাচে ১৬.৪২ গড়ে এসেছে।

ফিফার এই ব্যতিক্রমী সম্মান শাহিন আফ্রিদির ক্রিকেটীয় সাফল্যের এক নতুন মাত্রা যোগ করেছে এবং তাকে বিশ্ব ক্রীড়ার বৃহত্তর আঙিনায় তুলে ধরেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!