× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৫, ০২:২৮ পিএম

জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৫, ০২:২৮ পিএম

জো রুট। ছবি: সংগৃহীত

জো রুট। ছবি: সংগৃহীত

কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াইয়ে জো রুটের অপরাজিত ১৬৬ রানের ইনিংসের ওপর ভর করে তিন উইকেটে জয় পায় ইংল্যান্ড।

এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ইংলিশরা।

গতকাল রোববারের ম্যাচে শুরুটা মোটেই ভালো হয়নি ইংল্যান্ডের, একের পর এক উইকেট পতনে ধুঁকছিল তারা। শুরুতে দ্রুত চার উইকেট হারিয়ে ইংল্যান্ড পড়ে যায় চাপে, তখনই আবির্ভাব ঘটে রুটের।

অসাধারণ কভার ড্রাইভ, পরিচিত কাট শট এবং দুর্দান্ত ছক্কা দিয়ে সাজানো ইনিংসটি ছিল অসাধারণ। এটি ছিল রুটের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেন ইয়ন মরগানকে। 

খেলা শেষে রুট বলেন, ‘৩০৯ রানে ওদের থামিয়ে দেওয়া বোলারদের জন্যই সম্ভব হয়েছে। অনেক ম্যাচেই আমরা ৩৫০ রান করে হেরে গেছি। আজকের জয় আলাদা।’

অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্বের প্রশংসা করে রুট বলেন ‘ও ক্রিকেটটা অসাধারণ বোঝে, মাঠের বাইরে হয়তো অতটা নয়, বলে হেসে ফেলেন রুট।’

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের আক্ষেপ! ম্যাচের মোড় ঘুরে যায় যখন ষষ্ঠ ওভারের শেষ বলে ম্যাথু ফোর্ডের এলবিডব্লিউ আবেদনে রুটকে আউট দেওয়া হয়নি।

বল স্টাম্প ছুঁই ছুঁই করছিল, তবে ‘আম্পায়ারস কল’-এর কারণে টিকে যান রুট, তখন তার রান ছিল মাত্র ৭। 

এরপরের বলেই ক্যাচ মিস হয় ব্রুকের। সেখান থেকেই পাল্টে যায় খেলার চিত্র।

ইংল্যান্ড যখন ৯৩ রানে ৪ উইকেটে  ধুঁকছিল, তখন থেকেই রুট একাই ম্যাচ নিয়ে যান জয়ের দোরগোড়ায়। অপরাজিত ১৬৬ রানে ২১ চার ও ২ ছক্কা হাঁকিয়ে তিনি ইংল্যান্ডকে পৌঁছে দেন জয় ও সিরিজ জয়ের গৌরবে।

রুট বলেন, ‘এই নতুন পরিবেশে এমন জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়াবে। আমরা চাই একটি স্থিতিশীল দল গড়ে তুলতে, যেটা দীর্ঘ সময় একসঙ্গে এগিয়ে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ৫০ ওভার পূর্ণ করতে না পারাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ৪ উইকেটে ২৫৮ থেকে শেষ ৬ উইকেটে তারা তোলে মাত্র ৫০ রান। তার চেয়েও বড় ভুল, তারা জো রুটকে থামাতে পারেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!