× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৪:৫৬ পিএম

গল টেস্টের আগে মিরাজকে নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০৪:৫৬ পিএম

মেহেদী হাসান মিরাজ।  ছবি- সংগৃহীত

মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা বাড়াচ্ছে দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অসুস্থতা।

সিরিজের প্রথম টেস্ট আগামী পরশু গলে শুরু হতে যাচ্ছে, তার আগে জ্বরে ভুগছেন মিরাজ। এই পরিস্থিতিতে দলের চূড়ান্ত একাদশ গঠন নিয়ে বিপাকে পড়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।

জানা গেছে, মিরাজ অসুস্থতার কারণে গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। তার খেলার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোচ সিমন্স জানান, আজ সকালে সর্বশেষ খবরে জানা গেছে, গত কয়েক দিনে তার অবস্থা অনেকটা ভালো হয়েছে। 

আমরা সন্ধ্যার দিকে তার ওষুধ খাওয়ার পরের অবস্থা দেখব। আশা করছি, সে আগামীকাল অনুশীলনে অংশ নিতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।

মিরাজ যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে দলের ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে স্পিন বিভাগে, যেখানে বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গে তিনিই মূল ভরসা।

সিমন্সও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, হ্যাঁ, এটি অবশ্যই কিছুটা চিন্তার বিষয়। তবে একজনের দুর্ভাগ্য অন্যের সুযোগ। যদি সে খেলতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।

সিমন্স আরও জানান, একাদশ এখনো চূড়ান্ত করা হয়নি। আগামীকাল পিচ পরিস্থিতি মূল্যায়নের পরই তারা দল নির্বাচন করবেন।

গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে। 

বাংলাদেশ কোচ বলেন, এখনো কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাবব। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখে বুঝতে পারব।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই ম্যাচের টেস্ট সিরিজটি নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চক্র। 

রূপালী বাংলাদেশ

Link copied!