× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৬:১১ পিএম

দ্বিতীয় ইনিংসেও মাইলফলক ছুলেন শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৬:১১ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তীব্র সমালোচনা, নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং ব্যাট হাতে টানা ব্যর্থতার চাপ উপেক্ষা করে দ্বিতীয় ইনিংসেও মাইলফলক ছুঁলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন আরেকটি অর্ধশতক। 

১০৯ বল মোকাবিলায় ৬টি চারের সাহায্যে তার ব্যক্তিগত রান ৫৫। ইনিংসের ৫৪.৬ ওভারে থারিন্দু রথনায়েকের বলে লং-পয়েন্ট বাউন্ডারি অতিক্রম করা এক চারে অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক।

অধিনায়কত্ব পাওয়ার পর থেকে পারফরম্যান্স ঘিরে শুরু হয় বিতর্ক ও তুমুল সমালোচনা। হারের বৃত্তে বন্দি হয়ে চাপও বেড়েছিল বহুগুণ। তবে সব চাপ পেছনে ফেলে সাদা জার্সিতে আবারও নিজেকে মেলে ধরার চেষ্টা শান্তর। 

প্রথম ইনিংসে দারুণ শতকের পর দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি। ইনিংস গড়ার পাশাপাশি ইনিংস টিকিয়ে রাখার দায়িত্বও যেন স্বাভাবিকভাবেই কাঁধে তুলে নিয়েছেন তিনি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!