× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০২:২০ পিএম

বিসিবি নির্বাচন নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০২:২০ পিএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  ছবি- সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন অক্টোবর মাসেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সংবিধান সংশোধনের বিতর্ক এখনো চলমান। শুক্রবার যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিসিবির সংবিধান পরিবর্তনের কাজ চলছে এবং এই প্রক্রিয়ার অগ্রগতির ওপরই নির্বাচন নির্ধারিত সময়ে হতে পারবে কি না, তা নির্ভর করছে। তবে, এই মুহূর্তে নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২৫ জুন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন নেতৃত্বাধীন সংবিধান সংশোধন কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়।

বিসিবির বোর্ড সভায় প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কমিটি, যার প্রেক্ষিতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালকদের ১৭তম সভায় এর কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত আসে।

এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদ বলেন, আমরা সংবিধান পরিবর্তনের প্রক্রিয়ায় কাজ করছি। বিকেন্দ্রীকরণ এমনভাবে করতে হবে, যাতে কোনো সক্রিয় অবদান রাখা পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি আরও যোগ করেন, সংবিধান পরিবর্তন করতে হলে তা আইনি এবং পরামর্শভিত্তিক প্রক্রিয়ায়, সঠিক স্টেকহোল্ডারদের যুক্ত করে করতে হবে।

নির্বাচন নিয়ে প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন হবে কি না, বা কবে হবে, তা নির্ভর করছে সংবিধান সংশোধন প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় তার ওপর।

তবে তিনি আশ্বস্ত করেন যে, এখনো নির্বাচন পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যদি প্রয়োজন হয় সরকার আইসিসির সঙ্গে পরামর্শও করতে পারে। আমাদের লক্ষ্য হলো নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করা।

রূপালী বাংলাদেশ

Link copied!