× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০১:৫৯ পিএম

বরিশালে ক্রিকেট লিগ চালুর আশ্বাস দিলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০১:৫৯ পিএম

বরিশাল স্টেডিয়ামে আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

বরিশাল স্টেডিয়ামে আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল, যা ২১ জুন শুরু হয়ে গতকাল শেষ হয়েছে।

এই আয়োজনের শেষ দিনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরিশাল সফরে গিয়েছিলেন।

বরিশাল স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটার ও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।

তিনি জানান, খেলোয়াড়রা আক্ষেপ করে বলেছেন কেন বরিশালে কোনো লিগ আয়োজন হয় না। এই প্রশ্ন তাকে লজ্জিত ও বিব্রত করেছে।

বুলবুল খেলোয়াড়দের আশ্বস্ত করে বলেছেন, একটু সময় লাগলেও বরিশালে নিয়মিত ক্রিকেট লিগ চালু করা হবে।

তার আশা, এই লিগ চালুর মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে।

বিসিবি সভাপতি আরও উল্লেখ করেন, লিগ চালু করার ক্ষেত্রে বিসিবি’র পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংস্থার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ভবিষ্যতে এই ভুল আর করব না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই।

তিনি জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ডের সমন্বয়ে নিয়মিত লিগ আয়োজনের ওপর জোর দেন।

তবে স্টেডিয়ামের সংস্কারকাজ চলমান থাকায় লিগ শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানান বুলবুল। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগে সবার সহযোগিতা পাওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!