× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৪:৩৪ পিএম

ইমনের ব্যাটে ১৬ ওভারেই শতক পেরুল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৪:৩৪ পিএম

পারভেজ হোসেন ইমন। ছবি- সংগৃহীত

পারভেজ হোসেন ইমন। ছবি- সংগৃহীত

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিমকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ তামিম ক্যাচ দিয়ে ফিরলেও একপাশ আগলে রেখে ইমনের চার-ছক্কার তাণ্ডবে মাত্র ১৬ ওভারেই ১০০ রানের ঘরে চলে যায় বাংলাদেশ।

আজ শুনিবার (৫ জুলাই) টস জিতে ব্যাটকে বেছে নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এদিন বাংলাদেশের হয়ে ওপেন করতে মাঠে নামেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দলীয় ১০ রানে তামিমের উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ।

চাপ থেকে দলকে একাই নেন নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইমন । মাত্র ৪৬ বলেই তুলে নেন অর্ধশতক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯.৩ বলে ২ উইকেট হারিয়ে ১১০ রান।

টাইগারদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। আজকের খেলায় জিতলে টিকে থাকবে সিরিজে, হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে লঙ্কানরা।

একনজরে দুই দলের একাদশ

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!