× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:৩২ পিএম

ঘরের মাঠে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:৩২ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট  দল।  ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে।

শ্রীলঙ্কা সিরিজে বিশেষ করে টি টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ, বিশেষ করে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই।

টপ অর্ডারের দুই ওপেনারই রানের দেখা পেয়েছেন। যা দলের জন্য একটি ইতিবাচক দিক। এছাড়া, তিন নম্বরে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন লিটন কুমার দাস, যিনি এই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন।

বোলাররাও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন, যা প্রতিপক্ষকে চাপে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামী ২০ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচগুলো যথাক্রমে ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!