× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:৪৫ পিএম

শোকের দিনে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:৪৫ পিএম

বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ছবি- সংগৃহীত

মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোকের দিনে মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিরিজ নিশ্চিত করার মিশনে মাঠে নামবে টাইগাররা।

প্রথম ম্যাচে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১–০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ জয়। অন্যদিকে পাকিস্তানের সামনে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই।

মিরপুরের ধীর গতির উইকেটে প্রথম ম্যাচে স্পিনারদের দাপট ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের কোচ মাইক হেসন যদিও উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তবে দ্বিতীয় ম্যাচেও উইকেটের স্বভাব-চরিত্রে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

ফলে বাংলাদেশ আজও প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!