× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:২৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরলেন দুই তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:২৮ পিএম

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দলে ফিরেছেন পেসার কাইল জেমিসন ও অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি।

আগামী বুধবার (৫ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাইড স্ট্রেইনে পড়ায় বাইরে ছিলেন জেমিসন। পুনর্বাসন শেষে বল হাতে অনুশীলন শুরু করায় তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ রব ওয়াল্টার।

তিনি বলেন, কাইল দারুণভাবে বোলিংয়ে ফিরছে এবং সিরিজটা তার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ইশ সোধিও ফিরেছেন দলে। সোধি শেষ খেলেছিলেন গত অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফক্‌স, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সিফার্ট (উইকেটকিপার), নাথান স্মিথ, ইশ সোধি

রূপালী বাংলাদেশ

Link copied!