× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:২৪ পিএম

ভারতকে ৪০৮ রানে উড়িয়ে প্রোটিয়াদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টানা দুই টেস্ট ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

বুধবার (২৬ নভেম্বর) গুয়াহাটিতে ভারতকে ১৪০ রানে অলআউট করে ৪০৮ রানে জয় পেয়েছে প্রোটিয়ারা এর আগে কলকাতা টেস্টে ভারতকে ৩০ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে দ্বিতীয়বার সিরিজ জিতল তারা। প্রথমবার হ্যান্সি ক্রনিয়ের অধীনে ২০০০ সালে এমন সাফল্য পেয়েছিল প্রোটিয়ারা। ২৫ বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাভুমা।

৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। তবে জয় নয়, ড্র করাই ছিল তাদের লক্ষ্য। অন্তত হোয়াইটওয়াশ এড়ানো যেত। শেষ দিন ৮ উইকেট ছিল তাদের হাতে। ২ উইকেটে ২৭ রানে আজ (বুধবার) খেলা শুরু করেছিল ভারত।

সিমন হারমার প্রথম সেশনের মাঝামাঝি সময়ে জোড়া আঘাত হানলেন। এক ওভারে কুলদীপ যাদব ও ধ্রুব জুরেল বিদায় নিলেন। দক্ষিণ আফ্রিকান স্পিনার এরপর ঋশাভ পান্তকে মাঠছাড়া করে ভারতকে প্রতিরোধ গড়ার আগেই ভেঙে দেন।

সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজার কঠিন প্রতিরোধে ভারত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায়। প্রথম সেশন শেষে ১৩৮ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন সুদর্শন। আর ৪০ বলে ২৩ রানে টিকে ছিলেন জাদেজা।

দ্বিতীয় সেশনের পঞ্চম বলেই এই জুটি ভেঙে যায়। সেনুরান মুথুসামির বলে এজ হয়ে এইডেন মারক্রামকে ক্যাচ দেন সুদর্শন। ১৩৯ বলে ১৪ রানে ফেরেন তিনি।

ওয়াশিংটন সুন্দর ও জাদেজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর। হারমারের বলে মারক্রামকে ক্যাচ দেন ওয়াশিংটন। তার ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকান ফিল্ডার।

মারক্রাম এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯ ক্যাচ নিয়ে ছাড়িয়ে যান ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্কা রাহানের গড়া কীর্তিকে। এটি ছিল হারমারের পঞ্চম উইকেট। পরের ওভারে প্রোটিয়া স্পিনারের ষষ্ঠ শিকার হন নিতিশ রেড্ডি। কাইল ভেরেইন্নার ক্যাচ হন তিনি।

জাদেজা ফিফটি গড়ে একাই লড়ছিলেন। তবে টিকতে পারেননি। বাকি দুটি উইকেট ভারত হারিয়েছে পরের ওভারে। মহারাজের জোড়া শিকার হন জাদেজা (৫৪) ও সিরাজ।

হারমার ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ছয় উইকেট নেন। ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!