× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

বিপিএলের নিলাম থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন বিজয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামীকাল (রোববার) দ্বাদশ বিপিএল আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

এতে জাতীয় দলের দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত সহ কিছু খেলোয়াড় বাদ পড়েছেন। যদিও বিসিবি এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এর আগে বিসিবি জানিয়েছিল, গত বিপিএল আসরে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। সেই প্রেক্ষাপটেই বাদ পড়া খেলোয়াড়রা অঘোষিতভাবে সন্দেহের তিরে পড়েছেন।

নিলামে নিজের নাম না থাকা নিয়ে এনামুল হক বিজয় গণমাধ্যমকে বলেন, আমি শুধু ড্রাফটটা দেখেছি। বিসিবি থেকে কোনো ফোন পাইনি। আমি নিজে ফাহিম স্যার, লিপু স্যার, সিইও সুজন স্যার, বুলবুল স্যার, মিঠু ভাই—মোট ৫-৬ জনকে ফোন দিয়েছি। কেউ আমাকে কোনো কিছু জানায়নি। ড্রাফটেই দেখলাম আমার নাম নেই।

বিজয় আরও যোগ করেন, কোনো প্রমাণ ছাড়া আমার নাম প্রত্যাহার করা হয়েছে। এটা অবাক করা এবং অসম্মানের বিষয়। কেন বাদ দেওয়া হলো, শুধু অভিযোগের ভিত্তিতে। সন্দেহের ভিত্তিতে কিভাবে বাদ দেওয়া হয়—এটাই প্রশ্ন।

তিনি আরও বলেন, বিসিবির উত্তর পেলে আমি আমার পক্ষে যথাযথ পদক্ষেপ নেব। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাব।

এবারের নিলামের চূড়ান্ত তালিকায় দেশীয় ক্রিকেটার হিসেবে মোট ১৫৮ জনের নাম রয়েছে। তাদের মধ্যে ৮ জন বাদ পড়েছেন, যারা হলেন: এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!