× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:০১ পিএম

বিকেল চারটায় শুরু হবে বিপিএলের নিলাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় ১২ বছরের পর আবার নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। প্রথমে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে।

এবারের নিলামে দেশি ও বিদেশি মিলিয়ে চারশর বেশি ক্রিকেটারের নাম রয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ১৫৮ জনকে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের জন্য ২৬৭ জনকে পাঁচটি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলাম থেকে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটার নিতে পারবে। বিদেশি ক্রিকেটারের জন্য কোনো সীমা নেই। তবে ম্যাচে অন্তত ২ জন ও সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে হবে।

নিলামের আগে প্রতিটি দলের সামনে ছিল সর্বোচ্চ দুজন করে দেশি ও বিদেশি খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার সুযোগ। চট্টগ্রাম রয়্যালস কেবল একজন বিদেশি ক্রিকেটার নিয়েছে। বাকি দলগুলো দুজন করে মোট চারজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। পুরনোদের মধ্যে থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুন হিসেবে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

রূপালী বাংলাদেশ

Link copied!