× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৩৫ পিএম

ইকুয়েডরে ভয়াবহ সহিংসতায় প্রাণ হারালেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:৩৫ পিএম

ফুটবলার মারিও পিনেইদা। ছবি: সংগৃহীত

ফুটবলার মারিও পিনেইদা। ছবি: সংগৃহীত

ইকুয়েডরের গুয়ায়াকুইল শহরে বুধবার ভয়াবহ সহিংসতায় মারা গেলেন ৩৩ বছর বয়সী ফুটবলার মারিও পিনেইদা। তিনি গুয়ায়াকুইলের ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকুইলের একজন ডিফেন্ডার ছিলেন।

পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় আরেকজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিনেইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঘটনার বিস্তারিত জানায়নি। বার্সেলোনা দে গুয়ায়াকুইল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সমর্থকরা এই শোকজনক ঘটনার কারণে গভীরভাবে শোকাহত।

পিনেইদা তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ইন্ডিপেন্ডিয়েন্টে দেল ভালে ক্লাবে, যেখানে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন। ২০১৬ সালে তিনি গুয়ায়াকুইলের বার্সেলোনা ক্লাবে যোগ দেন এবং সেখানে দুইবার লিগ শিরোপা জিতেছেন। ২০২২ সালে স্বল্প সময়ে তিনি ব্রাজিলের ফ্লুমিনেন্সে খেলেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ হামলার ঘটনা ঘটেছে গুয়ায়াকুইলের উত্তরে সামানেস অঞ্চলে। গুয়ায়াকুইল রাজধানী কুইতো থেকে ২৬৫ কিলোমিটার (১৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ইকুয়েডরে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। ইকুয়েডরিয়ান অর্গানাইজড ক্রাইম অবজারভেটরির তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ৯ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গত বছর এ সংখ্যা ছিল ৭,০৬৩ এবং ২০২৩ সালে ছিল ৮,২৪৮।

দেশের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধ সংগঠন এবং আন্তর্জাতিক ড্রাগ কার্টেলের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!