× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৪৭ পিএম

বিশ্বকাপের ফাইনালে পৌঁছালে শিরোপা জিতবে পর্তুগাল: মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পর্তুগালের জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার বড় লক্ষ্যের কথা জানিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পর্তুগাল যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে, তবে তারা শিরোপা জিতবেই।

তিনি বলেন, আমরা ইমোশনালভাবে আমাদের ইতিহাসকে সম্মান করি, কিন্তু পেশাদার হিসেবে আমাদের লক্ষ্য সবসময় অর্জনযোগ্য সাফল্য। নেশনস লিগের মতো আরও একটি ফাইনালে খেলা আমাদের জন্য দারুণ হবে।

একই সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপের মূল প্রার্থী দলের কথাও উল্লেখ করেন। যে দলগুলো পূর্বে বিশ্বকাপ জিতেছে, তাদেরকেই আসল প্রার্থী বলা যায়। এটি মানসিকভাবে শক্তি দেয়।

তিনি আরও বলেন, এখন স্পেন, জার্মানি ভালো অবস্থায় আছে। ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনাও বড় টুর্নামেন্টের জন্য তৈরি।

তার মতে, পর্তুগাল এখন দ্বিতীয় স্তরের ‘প্রতিদ্বন্দ্বী’ দলের মধ্যে পড়বে। কারণ দেশের ইতিহাসে এখনও কোনো বিশ্বকাপ শিরোপা নেই। বাস্তব পরিসংখ্যানও দেখাচ্ছে, শেষ ১১টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হয়েছে মাত্র দুইবার (ফ্রান্স ১৯৯৮, স্পেন ২০১০)।

২০২৬ বিশ্বকাপ হবে প্রথমবার ৪৮ দলের। মার্টিনেজ এই প্রসঙ্গে বলেন, আমি এটা ভালোবেসে স্বাগত জানাই। বিশ্বকাপ সবার জন্য, আর এটা আরও বেশি খেলোয়াড় ও ভক্তকে সুযোগ দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!