× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:০৯ পিএম

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:০৯ পিএম

পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির ডাগআউটে পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল। বিশেষ করে সিটির সাবেক সহকারী কোচ এঞ্জো মারেস্কার কিছু মন্তব্য এবং গার্দিওলার চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ডালপালা মেলে।

তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে গার্দিওলা স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনই কোথাও যাচ্ছেন না।

সম্প্রতি এঞ্জো মারেস্কাকে নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে গার্দিওলা স্বভাবসুলভ রসিকতার সাথে বলেন, আপনারা কি আমাকে বরখাস্ত করতে চাইছেন? আমার বেতন অনেক বেশি, আর চুক্তির এখনো এক বছর বাকি আছে।

তিনি আরও যোগ করেন, আমি জানি ১০ বছর ধরে আমাকে দেখতে দেখতে আপনারা হয়তো বিরক্ত, কিন্তু আমি আমার দলের সাথে লড়াই চালিয়ে যেতে চাই। আমি এখানে সুখী এবং থাকতে পছন্দ করি।

বর্তমানে সিটির সাথে গার্দিওলার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। যদিও মাঝেমধ্যে খবর রটে যে তিনি মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই চলে যেতে পারেন, তবে সিটি কর্তৃপক্ষ এসব খবরকে স্রেফ 'কল্পনা' বলে উড়িয়ে দিয়েছে।

ক্লাবের কাছে গার্দিওলাই এখনো প্রথম পছন্দ। ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা ও ট্রেবল জয়ী এই কোচের বিকল্প খুঁজে পাওয়া যে অসম্ভব, তা ভালো করেই জানে সিটি ম্যানেজমেন্ট।

এঞ্জো মারেস্কা চেলসিতে খুব একটা সুবিধা করতে না পারায় এবং বছরের শুরুতে চেলসি ছাড়ায় তার সিটিতে ফেরার সম্ভাবনা আপাতত ক্ষীণ। গার্দিওলার উত্তরসূরি হিসেবে ভিনসেন্ট কোম্পানি, জাবি আলনসো বা মিকেল আর্টেটার নাম আলোচনায় থাকলেও, সবকিছুর চাবিকাঠি এখন পেপ গার্দিওলার হাতেই।

রূপালী বাংলাদেশ

Link copied!