× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:১৫ পিএম

সময় অপচয় রোধে নতুন নিয়ম নিয়ে ভাবছে ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে সামান্য চোটের অজুহাতে সময় নষ্ট করা এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এগিয়ে থাকা দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচ শেষের দিকে মাঠে শুয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যায়।

এই ‘নাটকীয়তা’ বন্ধ করতে এবার পরিবর্তনের কথা ভাবছে ফিফা। নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো খেলোয়াড় চিকিৎসার জন্য মাঠের ভেতরে ফিজিও ডাকলে তাকে সুস্থ হওয়ার পর বাধ্যতামূলকভাবে দুই মিনিট মাঠের বাইরে অপেক্ষা করতে হবে।

সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পরিকল্পনার আভাস দেন।

তিনি বলেন, ফুটবলের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে অপ্রয়োজনীয় বিরতি কমানো আমাদের প্রধান লক্ষ্য। সময় নষ্ট করার প্রবণতা রোধে আমরা বিভিন্ন আধুনিক ব্যবস্থা বিবেচনা করছি।

বর্তমান নিয়মে কোনো খেলোয়াড় চিকিৎসা নিলে রেফারি তাকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন এবং খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি আবার মাঠে ফিরতে পারেন।

এদিকে, এই নিয়মটি গত মাসে অনুষ্ঠিত ২০২৫ ফিফা আরব কাপে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ম্যাচের 'নেট প্লেইং টাইম' বা কার্যকর খেলার সময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আগামী জানুয়ারিতে ফুটবলের আইন নির্ধারণকারী সংস্থা আইএফএবি (IFAB)-এর বার্ষিক বৈঠকে এই প্রস্তাবটি পর্যালোচনার জন্য উঠবে। সেখানে সবুজ সংকেত পেলে, ২০২৬ বিশ্বকাপের আগেই সম্ভবত আগামী গ্রীষ্মকালীন মৌসুম থেকে বিশ্বজুড়ে এই নিয়ম কার্যকর হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!