× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:১০ পিএম

মারা গেলেন সাবেক ফুটবলার নীরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০২:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে দেশের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

গোলাম দস্তগীর নীরা ছিলেন ফুটবলাঙ্গনের একজন পরিচিত ও সজ্জন মুখ। সব সময় হাসিখুশি থাকতেন তিনি। খেলোয়াড়, কোচ থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক।

বিশেষ দিনগুলোতে, বিশেষ করে জন্মদিনে সবার খোঁজখবর নেওয়ার জন্য পরিচিত ছিলেন নীরা। তাই তার মৃত্যুতে ফুটবল-সংশ্লিষ্ট সবাই শোকাহত।

খুলনায় জন্ম নেওয়া নীরা দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন। জাতীয় দলে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ একাধিক আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং পেশায় যুক্ত হন নীরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি নিজ জেলা খুলনায় ফিরে গিয়ে নীরবে তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!