লেস্টার সিটি শনিবার (১০ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে শেল্টেনহাম টাউনের বিরুদ্ধে জয় ধরে রেখে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী এদিন ম্যাচের নেতৃত্ব দিয়েছেন।
ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ার ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলের মাধ্যমে লেস্টার এগিয়ে যায়। বিরতির আগে স্টেফি মাভিডিডি ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও লেস্টার দুই গোলের ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে।
হামজা চৌধুরী পুরো ৯০ মিনিট খেলেন এবং দারুণ পারফরম্যান্স উপহার দেন। তিনি গোলের জন্য দুটি শট নেন, সর্বোচ্চ ৯৫ বার বল স্পর্শ করেন এবং ১১ বার প্রতিপক্ষের বক্সে বল পাঠান।
এ ছাড়াও রক্ষণে তিনটি সফল ট্যাকল, দুটি বল রিকভারি এবং একটি শট ব্লক করে শেল্টেনহামের আক্রমণ ব্যর্থ করেন। এ ছাড়া দুইবার সফল ড্রিবল করেন এবং ম্যাচে তিনবার ফাউলের শিকার হন।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টার সিটির প্রতিপক্ষ কে হবে তা সোমবার (১২ জানুয়ারি) নির্ধারিত হবে।


