× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪৬ পিএম

একবিংশ শতাব্দীতে পেনাল্টি ছাড়া সর্বোচ্চ গোলের শীর্ষে কে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবলে গোল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে পেনাল্টি ছাড়া মাঠের খেলায় গোল করাটা আরও কঠিন ও কৃতিত্বের। একবিংশ শতাব্দী শুরুর পর থেকে (২০০০ সাল) পেনাল্টি বাদ দিয়ে সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকা প্রকাশ হয়েছে, যেখানে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১,১৩৭ ম্যাচে পেনাল্টি ছাড়া করেছেন ৭৮৪ গোল। ম্যাচপ্রতি গড়ে তার গোল ০.৬৯, যা এই তালিকায় সবার চেয়ে বেশি। শুধু গোল নয়, অ্যাসিস্টেও সবার ওপরে তিনি।

দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে মোট গোলসংখ্যায় তিনি সবার ওপরে থাকলেও, পেনাল্টি বাদ দিলে তার গোল সংখ্যা দাঁড়ায় ৭৭৮। মেসির চেয়ে মাত্র ছয় গোল কম হওয়ায় শীর্ষস্থান দখলের লড়াই এখনও জমে আছে।

তৃতীয় স্থানে রয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। পেনাল্টি ছাড়া তার গোল ৬২০টি। বার্সেলোনার হয়ে বয়সের ভারে কিছুটা ধীর হলেও গোলের ধার এখনো ধরে রেখেছেন তিনি।

চতুর্থ স্থানে আছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। ৫৪০টি নন-পেনাল্টি গোল করা এই স্ট্রাইকার বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলছেন এবং ক্যারিয়ার আরও এক মৌসুম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পঞ্চম স্থানে কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। ক্যারিয়ারে ৫৭৩ গোলের মধ্যে ৪৮৮টিই পেনাল্টি ছাড়া। ইউরোপের প্রায় সব বড় লিগেই গোল করে নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন তিনি।

এরপরের অবস্থানগুলোতে রয়েছেন

করিম বেনজেমা (৪৭১ গোল)

এদিন জেকো (৪২৫ গোল)

এডিনসন কাভানি (৪০৫ গোল)

হ্যারি কেইন (৩৯৫ গোল)

সার্জিও আগুয়েরো (৩৭৮ গোল)

বিশেষ করে হ্যারি কেইন দ্রুতই ৪০০ নন-পেনাল্টি গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!