× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:০৩ পিএম

ফাইনালে হেরে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাউন্ড রবিন লিগে যে ভারতকে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল, ফাইনালের মঞ্চে সেই ভারতই হয়ে উঠল ভয়ংকর। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে আজ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।

এদিনের খেলায় বাংলাদেশের কোচ পিটার বাটলারের হুঙ্কার ছাপিয়ে মাঠে দাপট দেখিয়েছে ভারতীয় ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। যদিও দ্বিতীয় মিনিটে ভারতীয় ফরোয়ার্ডের কাছ থেকে বল ক্লিয়ার করে বিপদমুক্ত করেন বাংলাদেশ গোলরক্ষক ইয়ারজান বেগম। 

কিন্তু প্রথমার্ধের ৪২ মিনিটে ডিফেন্ডারদের ব্যর্থতায় প্রথম গোল হজম করে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস ক্লিয়ার করতে না পারায় প্রীতিকা বর্মনের পাস থেকে দলকে এগিয়ে দেন ভারতীয় অধিনায়ক ঝুলন নংমাইথাম।

১-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু রক্ষণভাগের একের পর এক ভুল আর গোলরক্ষকের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়ে যায়। ৬১ মিনিটে ভুল সময়ে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় ফরোয়ার্ড আলভা দেবীকে ফাউল করে বসেন গোলরক্ষক ইয়ারজান। পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন আলভা।

ম্যাচের ৬৮ মিনিটে আরও বড় ভুল করে বসেন ইয়ারজান। ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল সোজা মারেন সামনে থাকা ভারতীয় স্ট্রাইকার পার্ল ফার্নান্দেজের গায়ে। বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় সহজেই লক্ষ্যভেদ করেন ফার্নান্দেজ। ম্যাচের শেষ দিকে ভারত আরেকটি গোল করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!