× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:৫৭ এএম

ইতিহাস গড়ে রিয়ালকে শীর্ষে তুললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি মোটেও টের পেতে দিল না রিয়াল মাদ্রিদ। বরং ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে উড়িয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করে ভিনিসিয়ুস গড়েছেন ৭৫ বছরের পুরোনো এক রেকর্ড।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিয়ুস ছিলেন অপ্রতিরোধ্য। ম্যাচের দুটি পেনাল্টি তিনি নিজেই আদায় করেন এবং নিজেই গোল করে দলকে এগিয়ে নেন। 

রিয়াল মাদ্রিদের ইতিহাসে একজন খেলোয়াড়ের এমন কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫১ সালের ১৪ অক্টোবর। সেবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই পেনাল্টি আদায় করে দুই গোল করেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি। দীর্ঘ সাত দশক পর সেই স্মৃতি ফিরিয়ে আনলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এটি লা লিগায় ১৫ ম্যাচ পর ভিনির প্রথম জোড়া গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় জোড়া গোল। ভিনিসিয়ুস ছাড়াও রিয়ালের হয়ে বাকি গোল দুটি করেন তরুণ প্রতিভা গনসালো গার্সিয়া ও উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে।

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না দলের অন্যতম প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে তার অভাব ঢেকে দিয়েছেন বাকিরা। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। কাল রাতে বার্সা জিতলে আবারও শীর্ষে ফিরে যাবে, আর পয়েন্ট হারালে শীর্ষে থাকবে রিয়াল।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ফেদেরিকো ভালভের্দে বলেন, আক্রমণ ও রক্ষণ—দুই জায়গা থেকেই আমরা দারুণ খেলেছি। দল হিসেবে বেশ ভালোভাবে রক্ষণ সামলেছি। এখন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটির জন্যই আমরা লড়াই করব।

দলের কোচ আরবেলোয়া ভিনিসিয়ুসের প্রশংসা করে বলেন, সে এমন এক খেলোয়াড় যে একাই ম্যাচের চেহারা বদলে দিতে পারে। পরিসংখ্যানের গণ্ডি ছাড়িয়ে সে প্রতিপক্ষকে প্রতিনিয়ত চাপে রাখে।

লা লিগার জয়ের পর এবার চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ নকআউটে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!