× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:১৯ পিএম

ওসাসুনার বিপক্ষে হেরে গেল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লা লিগায় ওসাসুনার বিপক্ষে  হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। এল সাদার স্টেডিয়ামে স্বাগতিক ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে রিয়াল। ২০১১ সালের পর এই প্রথম লিগ ফুটবলে মাদ্রিদ জায়ান্টদের হারানোর নজির গড়ল ওসাসুনা। 

এই পরাজয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল ‘লস ব্লাঙ্কোস’রা।

ম্যাচের শুরু থেকেই রিয়াল রক্ষণের পরীক্ষা নিতে থাকে ওসাসুনা। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ গড়ে তারা। যদিও অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া একটি নিশ্চিত গোল বাঁচিয়ে সাময়িকভাবে দলকে রক্ষা করেন, তবে ৩৮ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। 

স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড আনতে বুদিমির। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় রিয়াল। একের পর এক আক্রমণে ওসাসুনা রক্ষণকে ব্যস্ত করে তোলে তারা। ম্যাচের ৭৩ মিনিটে ডান দিক থেকে আসা একটি নিখুঁত নিচু ক্রস থেকে বল জালে জড়িয়ে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

এর কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় মাদ্রিদ।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৯০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দেন বদলি হিসেবে নামা রাউল গার্সিয়া। তার করা জয়সূচক গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে ওসাসুনা। 

হেরে গেলেও ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। 

রূপালী বাংলাদেশ

Link copied!