× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৩ পিএম

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্র আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগ’ এখন নকআউট পর্বের রোমাঞ্চকর মোড়ে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেষ ১৬-র (রাউন্ড অব ১৬) ড্র। 

এই ড্রয়ের মাধ্যমেই নির্ধারিত হবে আর্সেনাল, লিভারপুল, চেলসি এবং টটেনহ্যামের মতো জায়ান্টদের পরবর্তী প্রতিপক্ষ এবং ফাইনালের সম্ভাব্য পথ।

বাংলাদেশ সময় আজ বিকেল ৫ঠায় অনুষ্ঠিতব্য এই ড্র নিয়ে ফুটবল বিশ্বে বইছে উত্তজনা। লিগ পর্বের শীর্ষ আটটি দল সরাসরি মুখোমুখি হবে প্লে-অফ পর্ব পার করে আসা আটটি দলের। তবে এবারের ড্রয়ের প্রক্রিয়াটি আগের চেয়ে কিছুটা ভিন্ন ও কৌশলগত।

উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, লিগ পর্বের অবস্থান অনুযায়ী দলগুলোকে চারটি ‘সিডেড পেয়ার’ বা জোড়ায় ভাগ করা হয়েছে। যেমন: টেবিলের প্রথম ও দ্বিতীয় দল একটি জোড়া, তৃতীয় ও চতুর্থ দল আরেকটি জোড়া। 

ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে কোন দল ব্র্যাকেটের ‘সিলভার সাইড’ এবং কোন দল ‘ব্লু সাইডে’ অবস্থান করবে। এর ফলে ক্লাবগুলো আগেভাগেই জেনে যাবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে।

জানা যায়, আগামী ১০ ও ১১ মার্চ থেকে শুরু হবে শেষ ১৬-র প্রথম লেগের লড়াই। এরপর এপ্রিলের কোয়ার্টার ফাইনাল এবং মে মাসে সেমিফাইনাল শেষে নির্ধারিত হবে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপার লড়াইয়ে নামবে কোন দুই দল।

রূপালী বাংলাদেশ

Link copied!