× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিপন আহমদ, সিডনি (অস্ট্রেলিয়া)

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০৭ পিএম

জয় দিয়ে শুরু স্বাগতিক অস্ট্রেলিয়ার

শিপন আহমদ, সিডনি (অস্ট্রেলিয়া)

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্ণিল আয়োজন, মনোজ্ঞ আলোকসজ্জা আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পর্দা উঠল এশীয় নারী ফুটবলের সর্বোচ্চ আসরের।

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের অপ্টাস স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর আসরের প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১–০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে আক্রমণভাগের নৈপুণ্যে দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন অধিনায়ক স্যাম কার। 

খেলার দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে দলের ছন্দ বজায় রাখেন মেরি ফাউলার। ম্যাচের শেষদিকে হেইলি রাসো দ্রুতগতির কিছু আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেননি। 

পুরো ম্যাচজুড়ে অস্ট্রেলিয়ার রক্ষণ ও আক্রমণভাগ ছিল অত্যন্ত সুসংগঠিত। অন্যদিকে, ফিলিপাইন বেশ কিছু পাল্টা আক্রমণ করলেও স্বাগতিকদের রক্ষণব্যুহ ভাঙতে ব্যর্থ হয়।

ফুটবল অস্ট্রেলিয়ার তথ্যমতে, নারী ফুটবলের প্রতি দর্শকদের আগ্রহ আগের চেয়ে বহুগুণ বেড়েছে। এবারের আসর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলবে বলেও আশা করছে আয়োজকরা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুশীলনে খেলোয়াড়দের আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার। 

আগামী ৩ মার্চ, সন্ধ্যা ৭টায় সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। পবিত্র রমজান মাস চলায় দলের বেশ কয়েকজন খেলোয়াড় রোজা রেখেই কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এই ম্যাচের মাধ্যমেই এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের ইতিহাসের প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!