× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৩২ পিএম

সংবাদ সম্মেলনেই কাঁদলেন ইরানি ফুটবলার 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:৩২ পিএম

সারা দিদার। ছবি : সংগৃহীত

সারা দিদার। ছবি : সংগৃহীত

দেশের মাটিতে চলছে যুদ্ধ, আর হাজার মাইল দূরে খেলার মাঠে লড়াই—এমন এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারলেন না ইরানের তরুণ স্ট্রাইকার সারা দিদার। অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপের সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ২১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সারা দিদার জানান, ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানে থাকা তাদের পরিবার-পরিজনদের নিরাপত্তা নিয়ে তারা সবাই চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। 

অশ্রুসিক্ত চোখে সারা বলেন, আমরা সত্যিই আশা করি আমাদের দেশের জন্য ভালো খবর আসবে। আমি চাই আমার দেশ শক্তভাবে টিকে থাকুক।

দলের প্রধান কোচ মারজিয়েহ জাফারি জানান, ইরানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকায় তারা পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না। অনেকটা ‘সংযোগহীন’ অবস্থায় থেকেও পেশাদারিত্ব বজায় রেখে মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন তারা।

এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সংগীত বাজার সময় ইরানের খেলোয়াড়েরা নীরবে দাঁড়িয়ে ছিলেন। মূলত দেশে চলমান অস্থিরতা ও যুদ্ধের প্রতিবাদ হিসেবেই তাদের এই অবস্থান ছিল।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল। 

রূপালী বাংলাদেশ

Link copied!