ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের খেলাকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের বাদ পড়া। গত নভেম্বরে নেপালের বিপক্ষে অভিষেক হওয়া এই ফুটবলার মাত্র এক ম্যাচ খেলেই জাতীয় দল থেকে ছিটকে গেলেন।
ঘোষিত এই স্কোয়াড মূলত ঢাকায় ক্যাম্প করার জন্য তৈরি করা হয়েছে। যে কারণে এই তালিকায় রাখা হয়নি লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে।
বাফুফে জানিয়েছে, হামজা সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। ২১ মার্চ ক্লাবের হয়ে চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ খেলে ২২ মার্চ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
তবে হামজা না থাকলেও কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম আজ ১৫ মার্চ ঢাকায় পা রাখছেন। ১৬ মার্চের মধ্যে যোগ দেবেন তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।
ঢাকা ক্যাম্পের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শমিত শোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন