× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:০২ এএম

ভিনিসিউস ম্যাজিকে রিয়ালের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:০২ এএম

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুয়ে রোববার (২২ মার্চ) রাতের ‘মাদ্রিদ ডার্বি’ ফুটবলপ্রেমীদের উপহার দিল শ্বাসরুদ্ধকর লড়াই। টানটান উত্তেজনা, গোল-পাল্টা গোল আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ঠাসা ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 

এদিন ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। তবে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের ৩৩তম মিনিটে লিড নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। আদেমোলা লুকম্যানের দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই খোলস ছেড়ে বেরিয়ে আসে রিয়াল। ম্যাচের ৫২তম মিনিটে পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান পোস্টার বয় ভিনিসিউস জুনিয়র। এই গোলের রেশ কাটতে না কাটতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে বার্নাব্যুকে উল্লাসে মাতান ফেদেরিকো ভালভার্দে। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

তবে লড়াই থামিয়ে রাখেনি দিয়েগো সিমিওনের শিষ্যরা। ম্যাচের ৬৪তম মিনিটে ডি-বক্সের বেশ দূর থেকে নেওয়া এক বুলেট গতির শটে জাল খুঁজে নেন মোলিনা। স্কোরলাইন ২-২ হওয়ার পর ম্যাচটি নতুন করে জমে ওঠে। 

চাপের মুখে আবারও নিজের জাত চেনান ভিনিসিউস। ৭২তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে নাটকীয়তার আরও বাকি ছিল। গুরুত্বপূর্ণ গোল করা ফেদেরিকো ভালভার্দে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। রক্ষণভাগে বড় ধাক্কা খেলেও দমে যায়নি স্বাগতিকরা। শেষ কয়েক মিনিট গোলরক্ষক লুনিনের কিছু সেভ আর ডিফেন্ডারদের দৃঢ়তায় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে তারা।

লা লিগার চলতি মৌসুমে এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!