× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:১৮ এএম

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৯:১৮ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাপ, অনিশ্চয়তা আর কিছুটা ভাগ্যের সহায়তা—সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে স্পোর্টিং সিপির বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও, প্রথম লেগের ১-০ ব্যবধানের জয়ই গানারদের শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। 

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরা এই টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখল মিকেল আর্তেতার শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের আগে কোচ আর্তেতা শিষ্যদের আক্রমণাত্মক ও নির্ভীক ফুটবল খেলার তাগিদ দিলেও মাঠে তার প্রতিফলন ছিল সামান্যই। শুরু থেকেই মাঠের খেলায় গানারদের বেশ অগোছালো মনে হয়েছে। 

বিশেষ করে দলের দুই মূল ভরসা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে ধার কমে যায় স্পষ্টভাবে। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারানো এবং ফরোয়ার্ডদের ব্যর্থতায় পুরো ম্যাচে স্বাগতিক দর্শকদের উদ্বেগের মধ্যেই থাকতে হয়েছে।

অন্যদিকে, আর্সেনালের দুর্বলতার সুযোগ নিতে বিন্দুমাত্র ছাড় দেয়নি স্পোর্টিং। মাঝমাঠে বল দখল এবং দ্রুত প্রতি-আক্রমণে তারা বারবার পরীক্ষায় ফেলেছে আর্সেনাল রক্ষণকে। 

ম্যাচের সবচেয়ে সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন কাতামো। তবে তার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় সফরকারীরা। এছাড়া আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার একটি মারাত্মক ভুলও দলকে বিপদে ফেলেছিল, যদিও শেষ পর্যন্ত বড় কোনো ক্ষতি হয়নি।

আর্সেনালের জন্য সাম্প্রতিক সময়টা মোটেও সুখকর নয়। ইতোমধ্যে তারা এফএ কাপ থেকে বিদায় নিয়েছে এবং লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপাস্বপ্ন ভঙ্গ হয়েছে। তার ওপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি দলটি। 

তবে স্বস্তির নিশ্বাস ফেলার সময় নেই আর্তেতার দলের। সামনেই অপেক্ষা করছে বিশাল চ্যালেঞ্জ। প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার সিটির। আর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তাদের লড়তে হবে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

রূপালী বাংলাদেশ

Link copied!