× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১১:২০ এএম

ম্যাচ হেরে রেফারিকে দুষলেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১১:২০ এএম

আলভারো আরবেলোয়া। ছবি : সংগৃহীত

আলভারো আরবেলোয়া। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে নাটকীয় বিদায়ের পর আবেগ ধরে রাখতে পারলেন না রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। অ্যালিয়ানাজ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে সরাসরি রেফারির দিকে আঙুল তুলেছেন তিনি। 

আরবেলোয়া জানান, রেফারির একটি বিতর্কিত ও অহেতুক লাল কার্ডের কারণেই বিফলে গেছে রিয়ালের সেমিফাইনালে ওঠার সব পরিশ্রম।

এদিন ম্যাচের ৮৬তম মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গাকে দেওয়া লাল কার্ডটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না রিয়াল কোচ। 

তিনি বলেন, ‘পুরো ড্রেসিংরুম এখন হতাশায় ভুগছে। আমরা বায়ার্নকে অভিনন্দন জানাই। কিন্তু তারা অন্যভাবে আমাদের হারালে ভালো হতো। ওই লাল কার্ডটি ছিল অবিশ্বাস্য। কেউ এটি বুঝতে পারছে না। রেফারির একটি ভুলে আমাদের সব পরিশ্রম বিফলে গেছে।

রেফারিকে ধুয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘রেফারি সম্ভবত জানতেন না যে, কামাভিঙ্গার আগে একটি হলুদ কার্ড ছিল। বায়ার্ন খেলোয়াড়রা মনে করিয়ে দেওয়ার পর তিনি লাল কার্ড বের করেন। এটি আরও বড় ভুল।’ এই হারের ফলে রিয়ালের ১৬তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন অন্তত এই বছরের জন্য অধরাই রয়ে গেল।

কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে আরবেলোয়া বলেন, ‘আমি ক্লাবের মানুষ। ক্লাব আমার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব। আমি এখানে নিজেকে প্রমাণ করতে আসিনি, এসেছি খেলোয়াড়দের সাহায্য করতে। হারলে তার দায় সবসময় কোচেরই হয়, আমি সেই দায় নিচ্ছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!