× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:০৪ পিএম

হামজাদের নতুন কোচ হতে যাচ্ছেন কে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:০৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় দল কমিটির সর্বশেষ সভার পর তিন দিনের মধ্যে কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। সেই সময়সীমা আজ পেরিয়ে যাচ্ছে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি বাফুফে। জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হচ্ছেন কে এ নিয়ে কৌতূহল বাড়ছে দিনকে দিন। 

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে জাতীয় দলের কোচ নিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। এবার বাংলাদেশের কোচ হওয়ার জন্য অনেক হাই-প্রোফাইল প্রার্থীর আবেদন পড়েছে। কিন্তু ১৫-২০ হাজার ডলারের বেশি কোচের পেছনের ব্যয়ের সামর্থ্য নেই বাফুফের।

জাতীয় দলের স্বার্থে ভালো মানের কোচ পেতে তাদের সামর্থ্য সীমার চেয়ে বেশি অর্থ প্রয়োজন হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহায়তা করার আশ্বাস দিয়েছেন। 

জাতীয় দল কমিটি ১১ জন কোচ নিয়ে কাজ করছে। তাদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ এখনো চলছে।

ঘনিষ্ঠ সূত্রের খবর, সবার সাক্ষাৎকার এখনো নেওয়া হয়নি। সভার মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার পর বেতন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন জাতীয় দল কমিটি। অনলাইন ভিডিও সাক্ষাৎকারে তিনি ছাড়াও কমিটির অনেকেই উপস্থিত থাকেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!