× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:৩০ পিএম

‘আমি মন থেকে চাই নেইমার বিশ্বকাপে থাকুক’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:৩০ পিএম

নেইমার জুনিয়র ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফুটবল মাঠে তাদের রসায়ন দীর্ঘদিনের। বার্সেলোনা থেকে পিএসজি—সবখানেই তাদের বন্ধুত্ব ছিল আলোচনার কেন্দ্রে। এবার প্রিয় বন্ধু নেইমার জুনিয়রকে আবারও বিশ্বমঞ্চে দেখার জোরালো ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের ফেরা নিয়ে করা মেসির এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ‘লো দেল পোলো’ নামক এক অনুষ্ঠানে নেইমার প্রসঙ্গে ইন্টার মিয়ামি অধিনায়ক বলেন, আমি আসলে বস্তুনিষ্ঠ হতে পারছি না, কারণ নেইমার আমার খুব কাছের বন্ধু।

বিশ্বকাপ জয়ী এই তারকা আরও জানান, ফুটবলের সর্বোচ্চ আসরে নেইমারের থাকাটা শুধু ব্রাজিলের জন্য নয়, বরং গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্যই আনন্দের বিষয় হবে। 

নেইমারের প্রতি নিজের শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমি মন থেকে চাই ও বিশ্বকাপে থাকুক। ওর সাথে দারুণ কিছু ঘটুক, কারণ ও সত্যিই এটা পাওয়ার যোগ্য।

মেসি আরও যোগ করে জানান, বিশ্বকাপে আমরা সবসময় সেরা খেলোয়াড়দেরই দেখতে চাই। নেইমার যেমন অবস্থাতেই থাকুক না কেন, সে সবসময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!