× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:২৭ এএম

ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি সঞ্জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৯:২৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে যুক্ত হলো বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয়। আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে।

বিশ্বকাপের এবারের আসরে তিনটি স্বাগতিক দেশেই পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দেশ ও প্যারাগুয়ে। সেই ম্যাচের ঠিক আগে মূল মঞ্চে সঞ্জয়ের সঙ্গে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি এবং কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় তারকা লিসা। 

অনুষ্ঠানে নিজের অংশগ্রহণের খবর নিশ্চিত করে সঞ্জয় বলেন, এমন মুহূর্তের স্বপ্ন দেখা থেকে শুরু করে আজ সেই মঞ্চের অংশ হওয়া—পুরো বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। একজন অভিবাসীর সন্তান হিসেবে নিজের হোম স্টুডিও থেকে বিশ্বের সবচাইতে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই বিশেষ কিছু। 

তিনি আরও বলেন, এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি সেই সব তরুণদের প্রতিনিধিত্ব করে যারা দুই ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হয়েছে এবং বিশ্বাস করেছে যে তাদের কণ্ঠ একদিন বিশ্বজুড়ে পৌঁছাবে।

সঞ্জয় ইতোমধ্যেই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ-আমেরিকার সংগীত অঙ্গনে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তবে এবারের ফুটবল বিশ্বকাপ তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। 

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ১১ জুন মেক্সিকোর এস্তাদিও আসতেকায় আসরের মূল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ ও টাইলার মতো তারকারা। অন্যদিকে ১২ জুন কানাডার টরন্টোতে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেটের মতো শিল্পীরা।

ফিফা জানিয়েছে, দর্শকদের স্টেডিয়ামে আগেভাগে উপস্থিত হতে উৎসাহিত করতে প্রতিটি ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠান শুরু করা হবে। মেক্সিকোর অনুষ্ঠানটি ১৬ মিনিট ৩০ সেকেন্ডের হলেও যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী অনুষ্ঠানগুলো হবে ১৩ মিনিটের। এছাড়া টুর্নামেন্ট চলাকালীন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফিলাডেলফিয়া ও হিউস্টনে বিশেষ উৎসবের আয়োজন করবে ফিফা, যেখানে আরও অনেক আন্তর্জাতিক শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!