ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের স্টেডিয়ামে এশিয়ার শক্তিশালী দল জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা।
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
অনলাইনেও বিভিন্ন প্ল্যাটফর্মে খেলা উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট ডিভাইসে মাই রবি, মাই এয়ারটেল, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ দেখা যাবে। আইস্ক্রিনেও থাকছে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।
এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।

