× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১২:৪৯ পিএম

ঘরোয়া ট্রেবল জয়ে ছাদখোলা বাসে বার্সার বাঁধভাঙা উল্লাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১২:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলে দুর্দান্ত এক মৌসুম পার করল বার্সেলোনা। আগেই স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জেতার পর, এস্পানিওলের মাঠে লা লিগার শিরোপা নিশ্চিত করে কাতালানরা। 

ঘরোয়া ট্রেবলের এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে গোটা বার্সেলোনা শহর।

ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হয় ছাদখোলা বাসের বর্ণাঢ্য প্যারেড। দলের খেলোয়াড় লামিন ইয়ামাল, রাফিনিয়ারা তিনটি ট্রফি হাতে বাসে চড়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

রাস্তার দু’পাশে হাজার হাজার বার্সা সমর্থক নেচে-গেয়ে তাদের আনন্দ প্রকাশ করে। ইয়ামাল ও পেদ্রির মতো তরুণ তারকারা সমর্থকদের অভিবাদনের জবাব দেন উচ্ছ্বাসের সাথে।

বাসে খেলোয়াড়দের সাথে কোচ হান্সি ফ্লিক এবং কোচিং স্টাফের সদস্যরাও বিশেষ জার্সি পরে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করে নেন। নাচ ও গানের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইউরোপিয়ান ট্রেবল জিততে না পারলেও, ঘরোয়া ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়েছে বার্সেলোনা। এই সাফল্যের রেশ ধরে আরও দুটি লিগ ম্যাচ খেলবে তারা, এরপরই দীর্ঘ বিশ্রামে যাবে কাতালানরা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!