× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৪:০৫ পিএম

ফাইনালে ফুটবল মাঠ মাতাবেন লিনকিন পার্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৪:০৫ পিএম

মার্কিন রক ব্যান্ড লিনকিন পার্ক। ছবি: সংগৃহীত

মার্কিন রক ব্যান্ড লিনকিন পার্ক। ছবি: সংগৃহীত

মিউনিখ ফুটবল অ্যারেনা আজ রাতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে, যেখানে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি এবং ইতালিয়ান পাওয়ারহাউস ইন্টার মিলান।

লুইস এনরিকের অধীনে পিএসজি তাদের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলছে। ২০২০ সালের ফাইনালে হারের পর এবার তাদের লক্ষ্য প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তোলা।

অন্যদিকে, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ১৫ বছর পর ট্রফি পুনরুদ্ধারের আশায় মাঠে নামছে। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে হারা দলটি তাদের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের জন্য মরিয়া।

তবে ম্যাচের উত্তেজনা বাড়াতে আরেকটি বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কিক অফ শো-তে পারফর্ম করবে কিংবদন্তি মার্কিন রক ব্যান্ড লিনকিন পার্ক।

 এই শো সরাসরি সম্প্রচারিত হবে দুই শর বেশি দেশে, যা উয়েফা ডট কম, উয়েফার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে দেখা যাবে।

সাত বছর পর ‘From Zero’ অ্যালবাম দিয়ে ফিরে আসা এই মার্কিন ব্যান্ড তাদের ক্লাসিক গানগুলোর সঙ্গে নতুনত্বের ছোঁয়া দেবে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘Numb’ গানের এক বিশেষ রিমিক্স, যেখানে ফুটবল মাঠের শব্দ, দর্শকদের চিৎকার ও স্টেডিয়ামের পরিবেশ একত্রিত হয়ে গানে যুক্ত হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!