× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৫, ০৬:১১ পিএম

‘ক্লোজড ডোরে’ জাতীয় দলের অনুশীলনে হামজা চৌধুরী 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৫, ০৬:১১ পিএম

বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ সকালেই ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

দুপুরে হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটায় তিনি সরাসরি হাজির হন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনে অংশ নিতে।

জাতীয় স্টেডিয়ামে এটি ছিল হামজার প্রথম অনুশীলন। অনুশীলনটি ছিল ‘ক্লোজড ডোর’। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনেই এই অনুশীলন হয়। 

মাঠের বাইরে ফেডারেশন কর্মকর্তারা ও স্টেডিয়ামের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন।

হামজাকে এক নজর দেখতে স্টেডিয়ামে বাসের সামনে ভিড় করেছিলেন অনেক দর্শক, কিন্তু কড়া নিরাপত্তার কারণে তাঁরা কাছাকাছি যেতে পারেননি।

উল্লেখ্য, এর আগেও ভারতের বিপক্ষে একটি ম্যাচের আগে হামজা একদিনের জন্য বাংলাদেশে এসে অনুশীলনে অংশ নেন এবং পরদিন দলের সঙ্গে ভারতে পাড়ি জমান। 

ম্যাচ শেষে ২৬ মার্চ বাংলাদেশে ফিরে আবার ইংল্যান্ডে চলে যান।

এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে ৩০ মে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়, যেখানে ২৬ জনের মধ্যে ২৪ জন প্রথম দিনে রিপোর্ট করেন। 

আজ সেই দলে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী। আর আগামী পরশু দিনে কানাডা থেকে আসবেন আরেক বিদেশে খেলা ফুটবলার সামিত সোম।

রূপালী বাংলাদেশ

Link copied!