× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৪৯ পিএম

মেসির মুম্বাই সফরে টিকিটের দাম ১৫–২৫ হাজার টাকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফুটবল মহাতারকা লিওনেল মেসি আজ মুম্বাইয়ে আসছেন। শনিবার তিনি কলকাতা ও হায়দ্রাবাদে অংশগ্রহণের পর মুম্বাইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে পৌঁছাবেন সন্ধ্যা ৫টার দিকে।

বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি গত শুক্রবার মধ্যরাতে পা রাখেন ভারতের কলকাতায়। কলকাতায় পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় তার বিভিন্ন কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবেই একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন মেসি। সেখানেই তার সঙ্গে দেখা করেন শাহরুখ খান।

তবে এদিন কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হওয়ার কথা থাকলেও লিওনেল মেসির সংক্ষিপ্ত সফর শেষ পর্যন্ত পরিণত হয় চরম বিশৃঙ্খলায়। শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মাত্র ২২ মিনিটের উপস্থিতি ছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার। কিন্তু এই অল্প সময়েই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

এরপর ট্যুরের অংশ হিসেবে তিনি তারপরে যান হায়দরাবাদে। সেখানে পৌঁছে মেসি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুজনের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতে মেসির এই সফরকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কলকাতার ঘটনার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও, হায়দরাবাদে তার উপস্থিতি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কলকাতা- হায়দরাবাদের পর আজ রোববার মেসি যাচ্ছেন মুম্বাইতে।

জানা যায়, ১৪ ডিসেম্বর ৩টার দিকে মেসি মুম্বাই পৌঁছাবেন। সেখানে তিনি বিকেল ৩:৩০ মিনিটে ব্র্যাবর্ন স্টেডিয়ামে প্যাডেল কাপ ইভেন্টে অংশ নেবেন। ৪টায় বলিউড তারকাদের সঙ্গে একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টায় তিনি ওয়ানখেডে স্টেডিয়ামে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুম্বাইতে তিনি একটি চ্যারিটি ফ্যাশন শো ও ২০২২ বিশ্বকাপ সম্পর্কিত স্মারক সামগ্রী নিলামে তোলার ইভেন্টেও উপস্থিত থাকবেন। এ ছাড়া লুইস সুয়ারেজের নেতৃত্বে একটি স্প্যানিশ সংগীত অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও জানা যায়, মুম্বাইতে টিকিটের দাম ৮,৮৫০ থেকে ১৪,৭৫০ রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৪,৮৬৮–২৪,৭৮০ টাকা।

ভারত সফরে মেসির সঙ্গে রয়েছেন তার সতীর্থ উরুগুয়ের লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রদ্রিগো দি পল।

এছাড়া মেসির এই সফরে ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রীও মুম্বাইয়ে উপস্থিত থাকবেন। অন্য তারকাদের মধ্যে রয়েছেন ক্রিকেট লেজেন্ড সচিন টেন্ডুলকর, জন আব্রাহাম, কারিনা কাপুর খান এবং জাকি শ্রফ।

রূপালী বাংলাদেশ

Link copied!