× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:০৭ পিএম

মেসির সম্মানে সিংহশাবকের নাম ‘লিওনেল’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:০৭ পিএম

সিংহশাবকদের সঙ্গে বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

সিংহশাবকদের সঙ্গে বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির প্রতি সম্মান জানিয়ে একটি সিংহশাবকের নাম রাখা হয়েছে ‘লিওনেল’। এই নাম রাখেন ভারতের ধনকুবের অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা আম্বানি।

সম্প্রতি অনন্ত আম্বানি প্রতিষ্ঠিত প্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ভান্তারা পরিদর্শনে যান লিওনেল মেসি। সফরকালে তিনি কেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রাণীদের সঙ্গে সময় কাটান।

ভান্তারার ফোস্টার কেয়ার সেন্টার—যেখানে অনাথ ও দুর্বল বন্যপ্রাণীদের পরিচর্যা করা হয়—সেখানে গিয়ে মেসি জানতে পারেন এসব প্রাণীর কষ্টকর উদ্ধার কাহিনি। সেখানেই এক আবেগঘন মুহূর্তে অনন্ত ও রাধিকা আম্বানি একটি সিংহশাবকের নাম রাখেন ‘লিওনেল’।

তারা জানান, এই নাম আশা ও ভবিষ্যতের ধারাবাহিকতার প্রতীক। সফরকালে মেসি ভারতের ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় আচারেও অংশ নেন এবং প্রাণী সংরক্ষণে আধুনিক বিজ্ঞানভিত্তিক যত্ন ব্যবস্থার প্রশংসা করেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানা গেছে, ভান্তারা পরিদর্শনের জন্য অনন্ত আম্বানি ধন্যবাদ জানালে মেসি বলেন, ভান্তারায় যে কাজ হচ্ছে তা সত্যিই সুন্দর ও মানবিক। প্রাণী উদ্ধারে ও পরিচর্যায় এখানে অসাধারণ যত্ন নেওয়া হয়।

মেসি আরও বলেন, এই সফর তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল এবং তিনি শুরু থেকে শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। ভবিষ্যতে আবারও ভান্তারায় এসে এই উদ্যোগের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!